জাতীয়

বড়লেখায় পল্টন হত্যা দিবসে জামায়াতের বিক্ষোভ মিছিল

বড়লেখায় পল্টন হত্যা দিবসে জামায়াতের বিক্ষোভ মিছিল

শাহরিয়ার শাকিল : ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতে ইসলামী উপজেলা শাখা’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পৌর শহরের নুরজাহান শপিং কমপ্লেক্সের সম্মূখ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।

বড়লেখা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল বাছিতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, নায়েবে আমির ফয়সল আহমদ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও ফিলিপাইনের ক্রিস্টিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বায়তুলমাল সেক্রেটারি হাজী হেলাল উদ্দিন, অফিস সেক্রেটারি মো. কামাল উদ্দিন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুজাহিদুল ইসলাম, রবিউল ইসলাম সুহেল, মো. আব্দুস সামাদ, অধ্যাপক আব্দুল মুহাইমিন, জুবের আহমদ এবং শুরা সদস্য মাওলানা আলীম উদ্দিন ও মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।