মনিরুজ্জামান : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব পড়েনি জামালপুরের
১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে সর্বত্রই ছিল প্রাণ চাঞ্চল্য। লকডাউনে সবকিছুতেই ছিল স্বাভাবিক।
বকশীগঞ্জ পৌর শহরে প্রতিদিনের মত ব্যস্ত ছিল রাস্তা ঘাট। সকাল থেকে খোলা ছিল সকল ব্যবসা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান
ঢাকা মহাসড়কেও চলেছে দূরপাল্লার যানবাহন। এ ছাড়াও আন্তঃজেলা পর্যায়েও চলেছে ছোট বড় যানবাহন। বেলা বাড়ার সাথে পৌর শহরে জনসমাগম বাড়তে থাকে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল সর্তকাবস্থানে। জনগুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ঘিরে পুলিশের টহল বৃদ্ধি করা হয় এবং পুলিশের নজরদারী বৃদ্ধি করা হয়। লকডাউন ঘিরে সব কিছুই ছিল স্বাভাবিক।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, লকডাউন ঘিরে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া