রাজনীতি

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

মাসুম বিল্লাহ, বাগেরহাট : নির্বাচনী অনিয়ম ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত।

তিনি অভিযোগ করেন, বাগেরহাটের বিভিন্ন বুথে ক্যামেরা স্থাপন করে ভোটারদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে। এছাড়া জামায়াতের নেতাকর্মীদের হুমকি ও ধমকি দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।

এ ধরনের কার্যক্রম বন্ধ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান শেখ মনজুরুল হক রাহাত। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।