মনিরুজ্জামান : বকশীগঞ্জের ১ নং ধানুয়া-কামালপুর ইউনিয়নে অনুষ্ঠিত আদী-বাসী নির্বাচনে দুইজন প্রার্থী অংশ নেন। দিগলা কুনা গ্রামের প্রার্থী বিন্দু মারাক চেয়ার মার্কা প্রতীকে ভোটে লড়েন, আর জয় গাংগু আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বী হন।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সকাল থেকে নির্বাচন কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনার পর সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে বিন্দু মারাক ১৮৩ ভোট পেয়ে জয়ী হন, আর জয় গাংগু ১৭৮ ভোট পান। মাত্র ৫ ভোটের ব্যবধানে বিন্দু মারাক বিজয়ী হিসেবে নির্বাচিত হন।
নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে এবং স্থানীয় আদী-জনগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।