জাতীয়

বাচ্চারা পুড়ে মরছে, কিভাবে সহ্য করি?

বাচ্চারা পুড়ে মরছে, কিভাবে সহ্য করি?

 

 

ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গতকাল সোমবার (২১ জুলাই) রাতে মারা যান মাহরীন চৌধুরী। তাঁর শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান। লাইফ সাপোর্টে নেওয়ার আগে স্বামী মনছুর হেলালের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। 

মঙ্গলবার (২২ জুলাই) সেই সাহসিকতার বর্ণনা সংবাদমাধ্যমের  তুলে ধরেন তাঁর স্বামী।

মনছুর হেলাল সাংবাদিকদের বলেন, ‘যেই জায়গাটায় ওরা দাঁড়ায়, ঠিক যেদিক দিয়ে বাচ্চারা বের হবে, ওখানে সরাসরি এসে বিমানটি ক্রাশ করছে, তারপরে এক্সপ্লোশন হয়ে ভেতরে ঢুকে গেছে, ক্লাসরুমে, কিছু বাচ্চা ওখানে ঔনডেড হইছে। এখন মাহরীন মিস ভালো ছিল, ও ওর বাচ্চাদের বাঁচাইতে গিয়া সে... কিছু বাচ্চাকে সে বের করেও নিয়া আসছে।’