জাতীয়

৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর দুই উপদেষ্টা ও প্রেস সচিব মুক্ত

৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর দুই উপদেষ্টা ও প্রেস সচিব মুক্ত

প্রায় ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস ছেড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার। এ সময় তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

পুলিশ জানায়, মঙ্গলবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৫টার পর পেছনের ফটক দিয়ে তাদের ক্যাম্পাস থেকে বের করে নিয়ে আসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের এডিশনাল ডিআইজি ডিসি (উত্তরা) মো. মুহিদুল ইসলাম সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।