জাতীয়

সুনামগঞ্জের নিলাদ্রীর নৌকা ঘাটে পর্যটকদের কাছে মাদক বিক্রির সময় দুই কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জের নিলাদ্রীর নৌকা ঘাটে পর্যটকদের কাছে মাদক বিক্রির সময় দুই কারবারি গ্রেপ্তার

 

শফিকুল ইসলাম শফিক।।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রীর নৌকা ঘাট এলাকায় হাউস বোটে আসা পর্যটকদের কাছে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান নেওয়া অবস্থায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- তাহিরপুর উপজেলার হাফানিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সেলিম মিয়া এবং পাশ্ববর্তী বিন্নারবন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার হোসেন।

শনিবার তাহিরপুর থানা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার রাতে টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের একটি টিম স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি মদের একটি চালানসহ তাদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় তাহিরপুর থানায় পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারকৃত সেলিম মিয়া ও তার সহযোগী আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।