জাতীয়

নিরাপদ সড়ক নিশ্চিত করতে সাভার হাইওয়ে থানার মতবিনিময় সভা

নিরাপদ সড়ক নিশ্চিত করতে সাভার হাইওয়ে থানার মতবিনিময় সভা

ইউসুফ আলী খান : ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানার নবীনগর এলাকায় মহাসড়কে ডাকাতি, ছিনতাই, চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যানজট নিরসনে করণীয় বিষয় নিয়ে  সাভার হাইওয়ে থানার উদ্যোগে "নিরাপদ সড়ক চাই" আশুলিয়া থানা কমিটির  সহযোগিতায় সাধারণ জনগণ ও বিভিন্ন পরিবহন শ্রমিকদের সাথে  মতবিনিময় সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)  দুপুর ১২টার দিকে নবীনগর জাতীয়  স্মৃতিসৌধের জয় রেস্তোরাঁর সামনে এ ক্যাম্পেইনের আয়োজন করে সাভার হাইওয়ে থানা পুলিশ। 

ক্যাম্পেইনের অংশ হিসেবে সড়কে রং পার্কিং করা কয়েকটি প্রাইভেট কার, মোটরসাইকেল, থ্রি হুইলার, দূরপাল্লার বাস সহ প্রায় ১৭ টি গাড়ির বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দেওয়া হয়। 

এতে ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করেন সাভার হাইওয়ে থানার ওসি ছালেহ্ আহমেদ। 

এসময় উপস্থিত ছিলেন, সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ছালেহ আহমেদ ও তার টিম এবং নবীনগর পুলিশ বক্সের দায়িত্বরত টিআই আবু সালেহ্ মোঃ জুলহাস।

এছাড়াও নিসচা আশুলিয়া থানার প্রস্তাবিত কমিটির সভাপতি জিএম মিন্টু, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ রাব্বানী ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ আলী খানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। 

নিসচার নেতারা জানান, এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে জনগণের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি পাবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সহজ হবে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও  জানান নেতারা।