জাতীয়

বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের উৎকোচের অভিযোগে নৌপরিবহন মন্ত্রণালয় গঠন করেছে তদন্ত কমিটি

বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের উৎকোচের অভিযোগে নৌপরিবহন মন্ত্রণালয় গঠন করেছে তদন্ত কমিটি

আলী আহসান রবি : নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এর নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেল এর ঠিকাদারি কাজ দেয়ার বিনিময়ে উৎকোচ লেনদেন সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য মন্ত্রণালয় কর্তৃক ০৩(তিন) সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


উক্ত কমিটি আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেল এর ঠিকাদারি কাজ দেয়ার বিনিময়ে উৎকোচ লেনদেন সংক্রান্ত ভিডিও ফুটেজের বিষয়ে তদন্তপূর্বক অর্থ লেনদেনের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সুনির্দিষ্ট সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করবে। 

উল্লেখ্য, গতকালই নৌপরিবহন উপদেষ্টার নির্দেশে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটিএ এর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক মো: আব্দুর রহিম এবং উপপরিচালক মো: ওবায়দুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বিআইডব্লিউটিএ কর্তৃক গতকাল পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।