জাতীয়

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ারের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ারের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

মান্নার মিয়া : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেন শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলার একাধিক পূজামণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সবার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,
“বাংলাদেশ বহুমাত্রিক ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি অটুট রাখাই আমাদের দায়িত্ব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সবার মিলেমিশে আনন্দ-উৎসবের পরিবেশে পালিত হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিব নূর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা ওয়াকিব মিয়া, আরজক আলী, শহিদুজ্জামান, ফখরুজ্জামান, ফারুক আহমদ, সেলিম আহমদ, মিলন মিয়া, উপজেলা জাসাসের নেতা নাজমুল, সবুজ এবং জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদ।

এছাড়া উপজেলা ছাত্রদলের নেতাদের মধ্যে ছিলেন মুরশেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ, মেহেরাজসহ আরও অনেকে।

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ব্যারিস্টার আনোয়ার হোসেনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তার এ পদক্ষেপ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।