হ্ণাছোহ্রী মারমা, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের প্রবারণা উপলক্ষে ২য় তম ফুটবল টুর্নামেন্ট নাছালং হেডম্যান পাড়া সংলগ্ল মাঠে বেলা সাড়ে ৩টা দিকে অনুষ্ঠিত হয়। এতে টুর্নামেন্টের ৩২টি দল অংশগ্রহণ করেন। তারুণ্যে সমাজ এগিয়ে যেতে হলে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। যাতে তরুণ সমাজ কাজের যখন প্রতিফলন দেখবে তখন সমাজও পরিবর্তন ঘটবে। খেলাধুলা হতে শুরু করে সব কিছুইতে। তিনি আরো বলেন আমাদের ইউনিয়নে ফুটবল মাঠ না থাকায় ইচ্ছে থাকলেও ফুটবল খেলতে সুযোগ হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হল একটি ফুটবল মাঠ জরুরি ভাবে দরকার। ক্রীড়া প্রতিযোগিতামূলক খেলাধুলায় ঐক্য বৃদ্ধি করবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে ইউপি চেয়ারম্যান উনুমং মারমা এসব কথা বলেন। প্রথম দিনের হেডম্যান পাড়া একাদশ বনাম বেতছরা বাজার একাদশ ফুটবল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বেতছরা একাদশ দলকে ৫-১ গোলে হারিয়ে হেডম্যান একাদশ ফুটবল দল জয় লাভ করেছে। রবিবার (৭ সেপ্টেম্বর ২৫) প্রবারণা উপলক্ষে অনুষ্ঠিত টুর্নামেন্ট অনুষ্ঠানের আয়োজক ফুটবল এসোসিয়েশনের কমিটির সভাপতি ও কারবারি আঞোমং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, অর্থ সম্পাদক হ্লাছোহ্রী মারমা, উপজেলা জাসাস সভাপতি চিংনুমং মারমা, ইউপি সদস্যা মাশৈনু মারমা, ইউপি সদস্য মংহ্লাগ্য মারমা, উমংসিং মারমা, অংক্যথোয়াই মারমা, মংসিংউ মারমা। অনুষ্ঠানের সভাপতি আঞোমং মারমা বক্তব্যে বলেন আজকাল গ্রামে এলাকার এসব জনপ্রিয় ফুটবল খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। যুব সমাজের মোবাইল নিয়ে ব্যস্ততম সময় কাটায়। সে দিকে চিন্তা করে আমরা প্রবারণা অনুষ্ঠানকে সামনে রেখে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। যাতে যুব সমাজ অন্তত কিছুটা হলেও খেলার দিকে মনোযোগ দেন। এসময় অনুষ্ঠানের স্থানীয় এলাকার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
.