জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্ণাঢ্য র‌্যালি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্ণাঢ্য র‌্যালি

 

আলী আহসান রবি 
ঢাকা, ২রা আগস্ট ২০২৫ : 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার (২রা আগস্ট) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। র‌্যালিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। জুলাই পুনর্জাগরণের এই র‌্যালিতে অনেকের হাতে ছিল গণঅভ্যুত্থানকেন্দ্রিক বার্তাবহুল প্ল্যাকার্ড।