ডেস্ক নিউজ : শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রাথমিকভাবে মনোনীত ১৮ পুরুষ ও ১ নারী প্রার্থী
মেহেরপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ১৯ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এতে ১৮ জন পুরুষ এবং ১ জন নারী প্রার্থী রয়েছে।
নিয়োগ বোর্ড জানিয়েছে, প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে প্রার্থীরা শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা এবং অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হন।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮টায় মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জামিরুল ইসলাম, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান ও চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আলিমুজ্জামান।
নতুন চাকরি পাওয়া তরুণ-তরুণীরা তাদের মেধা ও যোগ্যতায় বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পেরে উচ্ছ্বসিত। পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম বলেন, “সীমিত সংখ্যার কারণে সবাইকে বাছাই করতে হয়েছে, যারা সুযোগ পাননি তারা পুনরায় চেষ্টা করতে পারে।”