জাতীয়

মধ্যনগরে বিএনপি'র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে

মধ্যনগরে বিএনপি'র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে

 

শফিকুল ইসলাম শফিক,মধ্যনগর (সুনামগঞ্জ) ।। 

১৭জুলাই বৃহস্পতিবার বিকেলে সদরের শহীদ মিনার চত্বরে মধ্যনগর উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এক আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনিসুল হক।

জনসভাটি মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও সদস্য কামাল হোসেনের যৌথ পরিচলায় বিশেষ অতিথি হিসেবে স্থানীয় ও অতিথি  নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। 

এসময় বক্তব্যে অংশনেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাসার,যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার,তাহিরপুর উপজেলা অন্যতম এমদাদুল হুদা,যুবদলের আহ্বায়ক এনামূল হক এনাম,মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছইফুল,সদস্য সচিব সাইদুর রহমান জিয়া,শ্রমিকদলের আহ্বায়ক আঃজলিল,সেচ্ছাসেবকদলের আহ্বায়ক রোকন উদ্দিন,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ ও বাপ্পী হাসান। এবং ১ নং বংশী কুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি'র গণসংযোগ স্থাপন করেন সাবেক সভাপতি জামাল  হোসেন মেম্বার। ১ নং  বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আহবায়ক  কমিটির ১নং সদস্য দুলাল আহমেদ। ২ নং সদস্য মোঃ মানিক মিয়া এবং বংশী কুন্ডা উত্তর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জমির হোসেন। সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও ১ নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান সিকদারসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১ নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন থেকে পাঁচ শতাধিক মানুষের সমাগম ঘটে 

প্রধান অতিথির বক্তব্যে বেড়িয়ে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিশন রাষ্ট্রের কাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধতার বিকল্পনেই।এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ এক আসন থেকে দলীয় ধানের শীষ প্রতীকের মনোনয়নের প্রত্যাশা ব্যক্ত করে দোয়া সকলের সহযোগিতা কামনা করেছেন প্রধান অতিথি আনিসুল হক।