শিক্ষা

চাকসু নির্বাচন: শিল্পী রশিদ চৌধুরী হল সংসদে ভিপি পদে প্রার্থী আল মোসাদ্দেক জামান নিউ শাহ

চাকসু নির্বাচন: শিল্পী রশিদ চৌধুরী হল সংসদে ভিপি পদে প্রার্থী আল মোসাদ্দেক জামান নিউ শাহ

ডেস্ক নিউজ : আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫–এ শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন আল মোসাদ্দেক জামান নিউ শাহ।

প্রার্থীতা ঘোষণার পর তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ছাত্রদের অধিকার, কল্যাণ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র হিসেবে চাকসু নির্বাচনের গুরুত্ব অপরিসীম। তিনি হলের আবাসিক শিক্ষার্থীদের মৌলিক সুবিধা নিশ্চিত, সাংস্কৃতিক চর্চা বিস্তার এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির অঙ্গীকার করেন।

শিক্ষার্থীদের সমর্থনে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই নির্বাচন হবে শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন। আমি সবার সহযোগিতা কামনা করছি।”

আগামী নির্বাচনে প্রার্থীদের প্রচারণা ইতিমধ্যেই ক্যাম্পাসে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেছে।