রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় নওগাঁর রানীনগরে আনসার-ভিডিপির প্রস্তুতি সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় নওগাঁর রানীনগরে আনসার-ভিডিপির প্রস্তুতি সম্পন্ন

নওগাঁ, ১১ ফেব্রুয়ারি ২০২৬ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নওগাঁর রানীনগর উপজেলা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।

নির্বাচনের দিন ভোটকেন্দ্রের প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে মোতায়েন করা হবে বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা। রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রে এই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে ও নিরাপদভাবে সম্পন্ন করা যায়।