মোঃ শাকিল আহামাদ, রাজশাহী : রাজশাহী’র সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ২২৫৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন সিপাহীপাড়া নামক এলাকার আম বাগানের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কোন লোকজন বা মাদক কারবারীকে দেখতে না পেয়ে তথ্যের ভিত্তিতে আম বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে এবং তল্লাশীর এক পর্যায়ে আম বাগানের মধ্যে একটি শপিং ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক উক্ত শপিং ব্যাগটি খুললে তার মধ্য হতে *৩০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।