স্বপ্না শিমু, জর্ডান।।
টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিলো জুলাই গনঅভ্যুত্থান।
বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র,শ্রমিক,জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলে।
২০২৪ সালের আজকের এই দিনে চুড়ান্ত বিজয় অর্জন করে।
ঐতিহাসিক এইঅর্জনের বর্ষপূতি উপলক্ষে জর্ডান বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫ আগষ্ট।
জর্ডান বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নুর-ই হেলাল সাইফুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন জর্ডান বসবাসরত বাংলাদেশীরা।