জাতীয়

দুই মাসেরও কম সময়ের মধ্যেই কোন বাহুল্য ছাড়াই সকল বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হচ্ছে  -------শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার

দুই মাসেরও কম সময়ের মধ্যেই কোন বাহুল্য ছাড়াই সকল বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হচ্ছে   -------শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার

 


আলী আহসান রবি
বুধবার, ০৯ জুলাই, ২০২৫


শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, দুই মাসেরও কম সময়ের মধ্যেই কোন বাহুল্য ছাড়াই সকল বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হচ্ছে । অনারম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হবে। এবারের এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে কোন আনুষ্ঠানিকতা থাকছেনা। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল নিজেদের মতো করে প্রকাশ করবে।

আজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ নিয়ে এক আলোচনায় উপদেষ্টা এমন মন্তব্য করেন।

এখানে উল্লেখ্য গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়েছিল। ১৯ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে