সেলিম মাহবুব : বিসিআইসি'র প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কারখানা পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রনালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খাঁন। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় তিনি সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শন করেছেন।
শিল্প উপদেষ্টার সাথে এ সময় উপস্থিত ছিলেেন শিল্প সচিব ওবায়দুর রহমান ও বিসিআইসি'র চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চ্ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোমেসি চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল শেখ মো: মুরসালিন, ওসি মিজানুর রহমান, কারখানার এমডি মো.আব্দুর রহমান, কারখানার শ্রমিক ইউনিয়ন বি ৮০-এর সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শফি উদ্দিন প্রমুখ।
সিমেন্ট কারখানা পরিদর্শনকালে কারখানার কর্মকর্তাদের সাথে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খাঁন কারখানার উৎপাদন ও বিপনণ বিষয়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন। এবং বন্ধ থাকা কারখানাটি দ্রুত চালু করা হবে বলে জানান।