জাতীয়

ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশ-ইন করল বিএসএফ, বিজিবির হস্তক্ষেপে আটক

ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশ-ইন করল বিএসএফ, বিজিবির হস্তক্ষেপে আটক

মোঃ তুহিন : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাঁনশিকারী সীমান্তে ১৯ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার সকালে বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠানোর পর বিজিবি তাদের আটক করেছে। 

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১০ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে। 

বিজিবি অধিনায়ক বলেন, সকালে বিএসএফ ওই ১৯ জনকে  সীমান্ত পিলার ১১৯/৪ সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায়। প্রাথমিক তথ্যে জানাগেছে- তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময় অবৈধপথে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হোন। বিভিন্ন কারাগারে তারা সাজাও খেটেছেন। 

বিজিবি অধিনায়ক বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।