ময়মনসিংহ প্রতিনিধি : বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় পুলিশ তৎপরতা বৃদ্ধি করেছে। থানার কর্মকর্তারা পুলিশ টহল বাড়ানো এবং গুরুত্বপূর্ণ রুটে চেকপোস্ট স্থাপনে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
পুলিশ বলেছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং উল্লিখিত উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপন করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।