এরফান আলী, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। রোববার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর ফারুক হোসেনকে সদর থানায় নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আছেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
কোতোয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার প্রকৃতি বা অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।