বাণিজ্য

ছাতকে পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার, ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে

ছাতকে পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার, ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে

সেলিম মাহবুব : ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।  সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত  টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষে গঠিত নির্বাচন কমিশন সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। 

এ নির্বাচন-কে ঘিরে গত কয়েক দিন ধরে  প্রচার- প্রচারণায় মুখরিত ছিলো ছাতক। পোষ্টারে-পোষ্টারে ছাইয়ে গেছে কাষ্টম রোড সহ শহরের বিভিন্ন এলাকা। ভোটারদের মধ্যে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ঐতিহ্যবাহী এ সংগঠনের নির্বাচনে ব্যাপক সাড়া পড়েছে শহরে। নির্বাচন নিয়ে  চলছে এখানে উৎসবের আমেজ। গতকাল  রাত থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার -প্রচারণা বন্ধ হয়ে গেছে। তবু ও নীরবে  চলছে প্রচারণা। 

পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ১২টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী লড়বেন। ১৯ জন প্রার্থীদের মধ্যে ইতিপুর্বে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে। প্রতিক পেয়েই  তারা চালিয়েছেন জম জমাট নির্বাচনী প্রচারণা। 

সভাপতি পদে হাজী মো.আবুল হায়াত (ছাতা) প্রতিক, হাজী মো. আবুল হাসান (চাকা) প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন।  সহ-সভাপতি পদে হাজী মো.আরিছ উদ্দিন (গোলাপ ফুল) প্রতিক, হাজী মো. ছালেক মিয়া (টেবিল) প্রতিক, হাজী মো. সুজন মিয়া (উড়োজাহাজ) প্রতিক, সুনিল কান্তি দে (দোয়াত কলম) প্রতিক নিয়ে লড়ছেন।  

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো.আব্দুল হাই কালা মিয়া(কাপ পিরিচ) প্রতিক ও মাওলানা জহির আহমদ (আনারস) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ পদে হাজী মো. বাবুল মিয়া (তালা চাবি) প্রতিক, সাহিদুল ইসলাম ফরিদ (হাত পাখা) প্রতিক, প্রচার সম্পাদক পদে  আদনান হোসেন মিজান (মই) প্রতিক, মো. আব্দুল আমিন (আম) প্রতিক, দপ্তর সম্পাদক পদে মো. আতিকুর রহমান শাওন (গরুর গাড়ি) প্রতিক, হাজী মো. ছুরত হোসেন (কলস) প্রতিক নিয়ে লড়ে যাচ্ছেন।

কার্যকরী সদস্য পদপ্রার্থী মো. নাজমুল হাসান জুয়েল (বই) প্রতিক, হাজী মো.বদরুল আলম (ফুটবল) প্রতিক, মো.শুক্কুর উল্লাহ (রিক্সা) প্রতিক, মো.জাহাঙ্গীর আলম রুবেল (হাতি) প্রতিক এবং এম শাহরিয়ার তারেক (সিলিং ফ্যান) প্রতিক 
নিয়ে নির্বাচনে লড়ছেন। 

সহ সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হাজী মো. আব্দুস সাত্তার তার মনোনীত প্রতিক (দেয়াল ঘড়ি)। এ পদে  অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হতে যাচ্ছেন। 

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাই আজাদ, নির্বাচন কমিশনার আব্দুল গনি, মহন্ত কুমার রায়, আব্দুল আলিম জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২৯ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।