স্বপ্না শিমু, জর্ডান।। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জর্ডান বি এন পির সাহাব শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জর্ডান বি এন পির সহ-সভাপতি জনাব সৈয়দ মামুন প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জর্ডান বি এন পির সহ-সভাপতি জনাব সাদ্দাম হোসেন।
সঞ্চালনা করেন জর্ডান বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসান আহমেদ সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডান বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সোহেল রানা।আরো উপস্থিত ছিলেন জনাব শফিকুল ইসলাম, জনাব আইয়ুব খান, জনাব নুরে আলম।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জনাব কামাল হোসেন প্রমুখ।