সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মিজ আফরোজা আখতার মহোদয়ের যোগদান উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
সাতক্ষীরা জেলার অভিভাবক, পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার জন্য সাফল্য কামনা করেন। এই শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে পুলিশ ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।