জাতীয়

লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন

লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে নতুন ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ ডিসেম্বর, জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক উক্ত গ্রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, ডিআইও-১ জনাব মোঃ মাহফুজুর রহমান, ওসি ডিবি জনাব সাহাদাত হোসেন টিটু, আরআই (পুলিশ লাইন্স) জনাব মোঃ নজরুল ইসলাম এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানটি জেলা পুলিশের অফিসার ও সদস্যদের মধ্যে ক্রীড়া চর্চা ও স্বাস্থ্যকর জীবনধারাকে উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। নতুন এই ব্যাডমিন্টন গ্রাউন্ড জেলা পুলিশের কর্মীদের জন্য একটি আধুনিক ক্রীড়া সুবিধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।