জাতীয়

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে জেলার বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার এহতেশামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস)

এসময় পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন। বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে তাঁদের অবদান, বিভিন্ন অপারেশন ও যুদ্ধকালীন স্মৃতি তুলে ধরেন এবং মাদারীপুর জেলা পুলিশের এই সম্মানজনক আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, "আপনারা আমাদের পথপ্রদর্শক, কারণ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ থেকে অস্ত্র হাতে আপনারাই প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কোন সন্তান যেমন পিতামাতার ঋণ শোধ করতে পারবে না, তেমনি আপনাদের এই ঋণ জাতি কখনো শোধ করতে পারবে না।"

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।