জাতীয়

নাটোর শহরের গুরুত্বপূর্ণ নিচা বাজারের সড়কটিতে ওয়ান ওয়ে ট্রাফিক ব্যবস্থা চালু করা হলো

নাটোর শহরের গুরুত্বপূর্ণ নিচা বাজারের সড়কটিতে ওয়ান ওয়ে ট্রাফিক ব্যবস্থা চালু করা হলো

নাটোর শহরের গুরুত্বপূর্ণ নিজা বাজারে দীর্ঘদিন ধরে যানজট ও অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে দোকানদার ও সাধারণ মানুষের চলাচলে অসুবিধা দেখা দিচ্ছিল। ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ এর অংশ হিসেবে জেলা পুলিশ এই সমস্যার সমাধানে ওয়ান ওয়ে ট্রাফিক ব্যবস্থা উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং যানজট নিরসনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ব্যবসায়ীদের নির্দেশ দেন, দোকানের মালামাল সড়কে না রেখে ভিতরে রাখার জন্য, নতুবা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও, স্থানীয়দের সচেতন করতে লিফলেট বিতরণ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

নতুন এই ট্রাফিক ব্যবস্থায় স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, এটি শহরের যানজট সমস্যার কার্যকর সমাধান হবে।