লক্ষ্মীপুর প্রতিনিধি : ১৩ ডিসেম্বর ২০২৫, লক্ষ্মীপুর: নবাগত জেলা পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক অপ্রত্যাশিতভাবে রামগতি থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার পুলিশ ফোর্সের থাকার ব্যারাক, বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি সকল পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
তিনি কর্মীদের উৎসাহদানের মাধ্যমে তাদের দায়িত্বনিষ্ঠা ও পেশাদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এই পরিদর্শন জেলার নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা ও পুলিশি প্রস্তুতির উন্নয়নের জন্য একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।