ঢাকা, শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ খ্রী: বাগেরহাটের সাংবাদিক এসএম হায়াত উদ্দিন নামে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সাংবাদিক এসএম হায়াত উদ্দিনের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। মানবাধিকার কার্ডধারী এক মাদক কারবারি তাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানাগেছে। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা। অবিলম্বে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নসহ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি করা হয়।