রিপন রায়, বটিয়াঘাটা (খুলনা) : বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান'র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
সভা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, সমাজসেবা অফিসার নিগার সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা বসু তনু, সমবায় কর্মকর্তা জান্নাতুননেচ্ছা, বিআরডিবি কর্মকর্তা শারমিন সুলতানা, আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, মোঃ কামরুল ইসলাম, ফেরদৌছ শেখ, প্রশান্ত কুমার গোলদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার এবং মানবাধিকার নেতা সরদার হাফিজুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।