জাতীয়

উল্লাপাড়ায় পৌরসভার জলাবদ্ধতা নিরসন করতে সরজমিন পরিদর্শন করছেন পৌর প্রশাসক

উল্লাপাড়ায় পৌরসভার জলাবদ্ধতা নিরসন করতে সরজমিন পরিদর্শন করছেন পৌর প্রশাসক
উল্লাপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। ‎ ‎কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন জায়গায় পানি জমে আছে। মঙ্গলবার সকাল থেকে তিনি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক, নালা ও পানি জমে থাকা এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, নালা-নর্দমা পরিষ্কার ও দীর্ঘমেয়াদি ড্রেনেজ প্রকল্প গ্রহণের আশ্বাস দেন। ‎ ‎পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, "জনদুর্ভোগ লাঘবে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতা ছাড়া জলাবদ্ধতা সমস্যা সমাধান করা সম্ভব নয়। তাই জনগনকে সাথে নিয়েই এই জলাবদ্ধতা নিরসন করতে হবে। ‎ ‎পরিদর্শনকালে পৌর নির্বাহী কমকর্তা মো. আশরাফুল ইসলাম ভুইয়া, সহকারী প্রকৌশলী সাফিউল কবির ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।