বিনোদন

আসছে ঈদুল ফিতরে,, সাত পর্বের নাটক "টক ঝাল মিষ্টি"

আসছে ঈদুল ফিতরে,, সাত পর্বের নাটক "টক ঝাল মিষ্টি"

এস কে সবুজ : সম্প্রতি নির্মিত হয়েছে  ধারাবাহিক সাত পর্বের বিশেষ নাটক "টক ঝাল মিষ্টি" এন ডি আকাশের রচনায় নাটক টি পরিচালনা করেছে এস এম রুবেল রানা,  অরোরা এড মিডিয়া প্রযোজিত এই ধারাবাহিক নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তন্ময় সোহেল, ফারজানা আহসান মিহি, সঞ্জয় রাজ, আব্দুল্লাহ রানা, আঁখি চৌধুরী, সাইকা আহমেদ, পারভেজ সুমন,
 বান্টি, হাসিমুন,বাদল,ওড়িসা গুন গুন,ও চাষী আরিফ।

এই ধারাবাহিক নাটকটি নির্মিত হয়েছে গাজীপুরের পুবাইলে গ্রামীন প্রেক্ষাপটে। গ্রাম বাংলার সহজ সরল জীবন পারিবারিক সম্পর্কের টানা পোড়েন আর হাসি কান্নার মিশেলে গল্পে যেমন আছে জীবনের বাস্তবতাও তেমনি  "টক ঝাল মিষ্টি" ধারাবাহিক নাটকের গল্প ও হাস্যরস সম্পর্ক সব মিলিয়ে এক অন্য রকমের উপস্থাপন। নির্মাতা সূত্রে জানা যায় "টক ঝাল মিষ্টি" নাটকটির মূলত পারিবারিক কেন্দ্রিক একটি গল্প যা সব ধরনের দর্শক নাটকটি গ্রহণ করবেন। নাটক এর আরেক অভিনেতা সঞ্জয় রাজ বলেন "টক ঝাল মিষ্টি" ধারাবাহিক নাটকটির মুলত এমন একটি গল্প পারিবারিক কেন্দ্রিক একটি নাটক আমাকে অন্যরকম চরিত্রে দেখা যাবে অভিনেতা সঞ্জয় আরো বলেন নাটকটির গল্পের সাথে পারিবারিক অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে যে কারণে নাটকটি সব বয়সের দর্শক এক সঙ্গে উপভোগ করতে পারবেন। আশা করছি এই নতুন ধারাবাহিক বিশেষ নাটক টি সবার ভালো লাগবে। 
নাটকটি ঈদুল ফিতরে এসএ টিভি তে প্রচারিত হবে।