সারাদেশ

মাসিক কল্যাণ সভা ও জানুয়ারি/২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মাসিক কল্যাণ সভা ও জানুয়ারি/২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আহসানুজ্জামান, দিনাজপুর : ১৬ ফেব্রয়ারি ২০২৬ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় দিনাজপুর পুলিশ লাইনস্ হলরুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার #জনাব_মোঃ_জেদান_আল_মুসা_পিপিএম মহোদয়। সভায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা, সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেন এবং সেগুলোর সমাধান ও সার্বিক কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় দিনাজপুর জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ রফিকুজ্জামান, এসআই (নিরস্ত্র)/জনাব মোঃ আব্দুল মজিদ, এসআই (নিরস্ত্র)/মোঃ আসলাম হোসেন এবং পানিবাহক/জনাব মোঃ সাইদুর রহমান কে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে অবসরজনিত পুলিশ সদস্যর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। 

মাসিক কল্যাণ সভা শেষে, পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি/২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সার্কেল অফিসার ও সকল থানার অফিসার ইন-চার্জগণকে দিনাজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আরও দায়িত্বশীল ও নিবিড়ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট), দিনাজপুর, জেলার সার্কেল অফিসারগণ, সকল থানার অফিসার ইন-চার্জগণসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।