সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-১ এর সদস্যরা।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব-১) কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন শেখ হীরা। গ্রেপ্তার করা হীরাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।