এরফান আলী, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার গেরদা আবদুল খালেক উচ্চ বিদ্যালয়-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ক্রীড়া আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য, খেলাধুলার মনোভাব এবং দলগত সহযোগিতার গুরুত্ব বৃদ্ধি করার লক্ষ্য রাখা হয়েছে।