মনিরুজ্জামান, বকশীগঞ্জ (জামালপুর) : বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর
বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই মিষ্টি বিতরণ করেন।
এদিকে তার মন্ত্রী হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোষ্ট দিয়ে শুভ কামনা ও অভিনন্দন জানান অনেকেই।
মিষ্টি বিতরণের পর বকশীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর আমরা মন্ত্রী পেয়েছি।
এবার উন্নয়নের যাত্রা শুরু হবে। আশাকরি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের চিত্র পাল্টে দেবেন আমাদের নবনিযুক্ত প্রতিমন্ত্রী।
উপজেলা বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মিল্লাত ভাই প্রতিমন্ত্রী হওয়ায় আমরা খুবই আনন্দিত।
পিছিয়ে পড়া ও নদী ভাঙন রোধে এবার কার্যকর ব্যবস্থা নেবেন তিনি।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর সাহেব বলেন ১৭ বছর পর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসীর মুখে হাঁসি ফুটেছে। এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হবেন এমন প্রত্যাশা ছিল সর্বস্তরের মানুষের।
সেই প্রত্যাশা
পূরণ হয়েছে। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, এম রশিদুজ্জামান মিল্লাত এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে বিএনপির হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার থেকে তাকে মন্ত্রী করার দাবি উঠে।তারেক রহমান সরকারের প্রতিমন্ত্রী করায় জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে এমনটাই মনে করেন বিএনপি নেতা কর্মী সহযোগী সংগঠন।