আজ ১৫ ফেব্রুয়ারি রাত আটটায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক মোঃ নাহিদ ইসলামের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বাসভবনে পৌঁছালে তারেক রহমানকে ফুল, শাপলা কলির প্রতিকৃতি ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহিদ আনাসের চিঠি শুভেচ্ছা হিসেবে উপহার দেন নাহিদ ইসলাম।
এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম।
সৌজন্য বৈঠকে নির্বাচন পরবর্তী সময়ে নোয়াখালীর হাতিয়া, পঞ্চগড়সহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের হা*মলা ও স*হিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান তিনি।
জুলাই আগস্টের গণহ*ত্যা মামলায় শেখ হাসিনার রায় কার্যকরসহ বিগত সময়ের সব হ*ত্যাকাণ্ডের বিচার অব্যাহত রাখতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান মোঃ নাহিদ ইসলাম।
বৈঠকে নাহিদ ইসলাম জানান, নবগঠিত সংসদে জাতীয় নাগরিক পার্টি দায়িত্বশীল ও কার্যকর বিরোধী দল হিসেবে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। তবে যেকোনো সংকট সমাধানে সংলাপের পথ উন্মুক্ত থাকবে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।